Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / মেহেরপুরে জমি সংক্রান্ত জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - Chief TV

মেহেরপুরে জমি সংক্রান্ত জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - Chief TV

2026-01-14  এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি  108 views
মেহেরপুরে জমি সংক্রান্ত জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - Chief TV

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে জমি সংক্রান্ত জের ধরে ছোট ভাই মুনজা রহমান (৪৫) এর হাতে বড় ভাই গাজিউর রহমান ডালিম (৫৫) খুন হয়েছেন।

দুই সহোদর ডালিম (৫৫)মুনজা (৪৫) আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন এর পুত্র।

ঘটনার বিস্তারিত স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত কলহের জের ধরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। সেই সূত্র ধরেই বাড়ির জায়গা ভাগাভাগি নিয়ে আজ (১৪/০১/২৬) বেলা ১১টার দিকে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বড় ভাই ডালিম (৫৫) এর গলায় থাকা মাফলার ধরে ফেলে ছোট ভাই মুনজা (৪৫)। অপরদিকে মাফলার আরেক পাশ ধরে ফেলে মুনজার স্ত্রী আনজেরা খাতুন, ফলে ঘটনাস্থলেই ডালিম গুরুতর আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় ডালিমকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক ডালিমকে মৃত ঘোষণা করেন।

এদিকে মেহেরপুর প্রতিনিধি হাসানুল মারুফ সদর থানার ওসি হুমায়ুন কবির এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। তবে থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর মুনজা ও তার স্ত্রী আনজেরা পলাতক, এবং ঘটনা স্থলে পুলিশ তদন্ত করছে।

ময়নাতদন্ত শেষে ডালিমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Share: