Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ - Chief TV

মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ - Chief TV

2026-01-27  ডেস্ক রিপোর্ট  194 views
মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ - Chief TV

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) বিশেষ যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের দিন কিছু যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে এবং মোটরসাইকেলের উপর তিনদিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী:

  • ট্রাক, মাইক্রোবাস, পিকআপ এবং ট্যাক্সিক্যাব চলাচল বন্ধ থাকবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

  • মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ তিন দিন।

যান চলাচলের উপর এই নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে:

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন

  • অনুমোদিত নির্বাচনী পর্যবেক্ষক এবং সংবাদপত্রের যানবাহন

  • জরুরি সেবা যেমন—ওষুধ, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত যানবাহন

  • বিমানবন্দর বা দূরপাল্লার যাত্রী পরিবহন

  • রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত প্রার্থীর ১টি যানবাহন

  • টেলিযোগাযোগ সেবার জন্য বিটিআরসি অনুমোদিত যানবাহন

জাতীয় মহাসড়ক, বন্দর এবং গুরুত্বপূর্ণ আন্তঃজেলা ও মহানগর রুটে কিছু যানবাহনের চলাচল শিথিল রাখা হবে। এছাড়া স্থানীয় পরিস্থিতি অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।


Share: