Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / নির্বাচনী প্রচারণার জন্য জাতীয় মসজিদে দেরিতে শুরু হলো নামাজ - Chief TV

নির্বাচনী প্রচারণার জন্য জাতীয় মসজিদে দেরিতে শুরু হলো নামাজ - Chief TV

2026-02-03  ডেস্ক রিপোর্ট  125 views
নির্বাচনী প্রচারণার জন্য জাতীয় মসজিদে দেরিতে শুরু হলো নামাজ - Chief TV

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক প্রার্থীর প্রচারণার কারণে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ প্রায় ১০ মিনিট দেরিতে শুরু হয়েছে—এমন অভিযোগ তুলেছেন ঢাকা–৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন। তবে অভিযুক্ত প্রার্থীর নাম উল্লেখ করেননি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ওই প্রচারণার সময় অনেক ব্যবসায়ীকে জোর করে কর্মসূচিতে যুক্ত করা হয়। পাশাপাশি মসজিদের সব গেট বন্ধ করে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়। সকাল থেকেই সড়ক অবরোধ করে অপ্রয়োজনীয় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও লেখেন, জনগণের ওপর এমন অন্যায় ও চাপ প্রয়োগের উপযুক্ত জবাব ভোটাররা আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে দেবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


Share: