Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর আজীবন ইমেরিটাস পদ বাতিল, ভাতা ফেরতের নির্দেশ - Chief TV

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর আজীবন ইমেরিটাস পদ বাতিল, ভাতা ফেরতের নির্দেশ - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  33 views
অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর আজীবন ইমেরিটাস পদ বাতিল, ভাতা ফেরতের নির্দেশ - Chief TV
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক হিসেবে দেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
একই সঙ্গে এই পদে দায়িত্ব পালনের সময় পর্যন্ত তাঁর উত্তোলিত সব ধরনের বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানানো হয়।
 
আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে গিয়ে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করে ডা. এবিএম আবদুল্লাহকে আজীবন মেয়াদে এই সম্মানজনক পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
 
বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ওই নিয়োগ সম্পূর্ণ বিধিবহির্ভূত ও নিয়মবহির্ভূত ছিল বিধায় তা কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়।
 
এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ডা. এবিএম আবদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, জীবনের শেষ সময়ে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আচরণ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অন্যায় ও অবিচারমূলক।
 
প্রায় ৫০ বছর ধরে চিকিৎসাসেবায় নিয়োজিত এই গুণী ব্যক্তিত্ব আক্ষেপ করে বলেন, পৃথিবীর কোথাও একজন চিকিৎসকের এমন সম্মানজনক পদ এভাবে কেড়ে নেওয়ার কোনো নজির নেই।

Share: