Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / পাবনায় শিশু চুরি করতে এসে মহিলা চোরচক্রের একজন জনতার হাতে আটক - Chief TV

পাবনায় শিশু চুরি করতে এসে মহিলা চোরচক্রের একজন জনতার হাতে আটক - Chief TV

2026-01-22  মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি  139 views
পাবনায় শিশু চুরি করতে এসে মহিলা চোরচক্রের একজন জনতার হাতে আটক - Chief TV

পাবনায় ছয় মাস বয়সী এক শিশুকে চুরি করতে এসে জনগণের হাতে মহিলা চোরচক্রের একজন সদস্য আটক হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় মো. রতন হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে তার ছয় মাস বয়সী শিশুকে চুরি করার চেষ্টা করে ওই নারী। ঘটনাটি রতন হোসেনের ছেলে বুঝতে পেরে লোকজনকে ডাকলে একপর্যায়ে পরিবারের সদস্যসহ এলাকার মানুষ তাকে হাতেনাতে আটক করেন।

আটকের সময় তার কাছে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতরে শিশুদের লোভ দেখানোর মতো বিভিন্ন সামগ্রী ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত নারী পাগলের বেশ ধারণ করে শিশু চুরি করতে আসে। তবে তার ব্যাগে চকলেট, খেলনাসহ শিশুদের আকৃষ্ট করার মতো অনেক জিনিস পাওয়া গেছে। এমন ঘটনা যদি ঘটতেই থাকে, তাহলে আমাদের শিশুদের নিরাপত্তা কোথায়—এ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে আটক নারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সঠিক নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয় প্রশাসন।


Share: