Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা - Chief TV

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা - Chief TV

2025-12-09  ডেস্ক রিপোর্ট  104 views
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা - Chief TV

রাজধানীর লালবাগে পূর্বশত্রুতার জেরে মো. হোসেন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে তার বাসার অদূরে ঘটনাটি ঘটে।

নিহত হোসেন মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি গ্রামের মো. শাহ আলমের ছেলে। বর্তমানে লালবাগের শহিদ নগর ২ নম্বর গলির একটি বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তিনি কানের দুল তৈরির কারখানায় কাজ করতেন।

জানা গেছে, সোমবার (৯ ডিসেম্বর) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা আবির ও হোসেনের বন্ধু নিরবের কথা কাটাকাটি হয়। পরে হোসেন নিরবের পক্ষ নেন। সেখানে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি সমঝোতা হলেও তা মেনে নেননি আবির।

মঙ্গলবার বিকেলে হোসেন কারখানা থেকে বাড়িতে ফিরছিলেন। পথে বাসার অদূরে মসজিদ গলিতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে স্বজনরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে বিকেল সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সুরাইয়া আক্তার বলেন, পূর্বশত্রুতার জের ধরে ‘এলাকার চিহ্নিত বখাটে’ আবির তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ মৃহাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
 


Share: