জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জুন এই মামলার রায় প্রকাশ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেন। আজ আদালতে প্রসিকিউশন ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আইনি প্রক্রিয়া মেনে রায়ের জন্য এই তারিখ নির্ধারণ করা হয়।
আলোচিত এই মামলায় মোট আসামি পাঁচজন, যাদের মধ্যে চারজনই বর্তমানে পলাতক রয়েছেন। পলাতক আসামিরা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি হিসেবে কারাগারে আছেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।
আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেনকে নৃশংসভাবে গুলি, ৭ বছরের শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং মো. নাদিম নামের আরও এক ব্যক্তিকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে