Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / রেগে গিয়ে মোবাইল টাওয়ারে কিশোরী!- Chief TV

রেগে গিয়ে মোবাইল টাওয়ারে কিশোরী!- Chief TV

2025-10-20  ডেস্ক রিপোর্ট  153 views
রেগে গিয়ে মোবাইল টাওয়ারে কিশোরী!- Chief TV

দীপাবলির আগে ঘর পরিষ্কার করতে বলায় রাগে অদ্ভুত কাণ্ড ঘটাল এক কিশোরী! মা ঘর পরিষ্কার করতে বলতেই ক্ষুব্ধ হয়ে সে সরাসরি উঠে পড়ে গ্রামের মোবাইল টাওয়ারে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার দীহ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপাবলির প্রস্তুতির অংশ হিসেবে কিশোরীর মা তাকে ঘর পরিষ্কার করার নির্দেশ দেন। তবে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত থাকলেও শুধু তাকেই কাজের নির্দেশ দেওয়ায় কিশোরী রেগে যায়। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গ্রামের কাছে থাকা মোবাইল টাওয়ারে উঠে পড়ে সে।

গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে কিশোরীর পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর সঙ্গে কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করে। দীর্ঘ চেষ্টার পর নিরাপদভাবে তাকে টাওয়ার থেকে নামানো হয়।

সামাজিকমাধ্যমে মহম্মদ জিশান আওয়ান নামে এক ব্যবহারকারী (X/সাবেক টুইটার) এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, কিশোরী ধীরে ধীরে টাওয়ারের উপরের দিকে উঠছে। যদিও ওই ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি।

পুলিশ জানিয়েছে, কিশোরীর কোনো শারীরিক ক্ষতি হয়নি। পাশাপাশি পরিবার ও পুলিশ এখন তার মানসিক সুস্থতার দিকেও বিশেষ নজর দিচ্ছে।

 


Share:

Tags: chief tv chief