Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / সিলেটে বিএনপির জনসভা - Chief TV

সিলেটে বিএনপির জনসভা - Chief TV

2026-01-22  ডেস্ক রিপোর্ট  121 views
সিলেটে বিএনপির জনসভা - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম সূচনা হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনসভা উপলক্ষে বৃহস্পতিবার ভোর থেকেই বিএনপির নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকেই অনেক নেতাকর্মী মাঠের একপাশে শামিয়ানা টানিয়ে ও ত্রিপলের ওপর অবস্থান করে রাত যাপন করেছেন।

সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকসংবলিত একই রঙের গেঞ্জি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাপানো টি-শার্ট, দলীয় ব্যানার ও ফেস্টুন বহন করছেন। পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন জেলার বিএনপি নেতাদের ছবি সম্বলিত পোস্টারও চোখে পড়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।


Share: