Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত - Chief TV

সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত - Chief TV

2026-02-04  ডেস্ক রিপোর্ট  189 views
সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত - Chief TV

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে এই ইশতেহার প্রকাশনা অনুষ্ঠান।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করা।


Share: