Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / শয়তানের নিঃশ্বাসে খোয়া গেছে ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা! - Chief TV

শয়তানের নিঃশ্বাসে খোয়া গেছে ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা! - Chief TV

2026-01-05  নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  129 views
শয়তানের নিঃশ্বাসে খোয়া গেছে ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা! - Chief TV

বগুড়ার শাজাহানপুরে (হিপনোটাইজ) শয়তানের নি:শ্বাসে রাজু আহম্মেদ (৩১) এক ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজু আহম্মেদ উপজেলার আশেকপুর ইউনিয়নের
পারতেখুর উত্তরপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে এবং ডোমনপুকুর বাজারের একজন
ব্যবসায়ী। এ ঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলাধীন মাঝিড়াস্থ একটি ব্যাংকে
টাকা জমা দেওয়ার রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী রওয়ানা দেন রাজু আহম্মেদ। পথিমধ্যে চকজোড়া বেনারশি ভিটা নামক স্থানে পাকা রাস্তার ওপর বিপরীত দিন থেকে আসা অপর একটি মোটসাইকেলের অজ্ঞাতনামা দুইজন আরোহী রাজুকে থামার জন্য ইশারা করে। রাজু মোটরসাইকেল থামাইলে অজ্ঞাতনামা ব্যক্তিদ্বয় রাজুর সাথে কথা বলার একপর্যায়ে একজন রাজুর মুখের সামনে হাত নিয়ে যায়। সাথে সাথে রাজু সম্মোহিত হয়ে পড়ে। ১০ মিনিট পর শাজাহানপুর থানাধীন সাজাপুর এয়ারটেল টাওয়ার সংলগ্ন বিশ্বরোডে পৌঁছা মাত্রই রাজুর
জ্ঞান ফিরে এবং সে দেখতে পায় তার কাঁধে থাকা ব্যাগ ও ব্যাগের মধ্যে থাকা নগদ ২,১০,০০০/- টাকা নাই। এ ঘটনায় এলাকায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, শয়তানের নি:শ্বাসে টাকা খোয়া যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া
গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: