ফুটবল শুধু একটি খেলা নয়, অনেকের কাছে এটি আবেগ, ভালোবাসা এবং জীবনের আনন্দের অংশ। প্রিয় দলের জার্সি গায়ে খেলা দেখা, পতাকা উড়িয়ে উচ্ছ্বাস করা কিংবা বন্ধুদের সঙ্গে রাত জেগে ম্যাচ উপভোগ করা—সবকিছুতেই থাকে আলাদা অনুভূতি। কিন্তু সেই প্রিয় দলই যখন হেরে যায়, তখন অনেক সমর্থকের মনেও নেমে আসে গভীর হতাশা।
নরওয়ের বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক মাশরুফা শারমীন এ্যানি।
বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায় মেনে নিতে না পেরে হার্ট অ্যাটাক করেছেন আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক। বর্তমানে তিনি কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।