স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকে প্রচুর বৃষ্টি থাকায় মাদরাসায় শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। দুপুরে মাদরাসা ছুটি দেওয়ার পর ওই শিশু শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষক একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বাড়ি ফিরে ওই শিশু বিষয়টি তার মাকে জানালে তিনি পরিবারের লোকজন ও স্থানীয়দের নিয়ে মাদরাসায় গিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এ সময় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে গলায় জুতার মালা পরিয়ে