Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি - Chief TV

টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি - Chief TV

2026-07-13  ডেস্ক রিপোর্ট  32 views
টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি - Chief TV

রাজধানীর টানা ভারী বৃষ্টিতে ধসে পড়েছে গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ। পানির তীব্র চাপ ও দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে তীব্র যানজট।

সোমবার (১৩ জুলাই) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধসে যাওয়া অংশ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে বিকল্প সড়ক ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক সড়কে হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহনের গতি কমে গেছে এবং ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে গত ২৭ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। চট্টগ্রামের আমবাগানে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।


Share: