Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ - Chief TV

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ - Chief TV

2026-01-20  ডেস্ক রিপোর্ট  117 views
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ - Chief TV

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপি চেয়ারম‍্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই দিনে নরডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরাও বিএনপির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতে অংশ নেন।

সাক্ষাৎটি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম‍্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, “আন্তর্জাতিক মহলে বিএনপি চেয়ারম‍্যানের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে, বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন ও তারেক রহমানের ভাবনার প্রতি। আজ চারটি দেশের প্রতিনিধি আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকগুলো অত্যন্ত সৌহাদ্যপূর্ণ হয়েছে। আমাদের আলোচনা হয়েছে কীভাবে বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে তাদের সঙ্গে কার্যকরভাবে কাজ করা যায়। এছাড়াও আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জনগণের রায়ের পর, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দলের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাজ করার পরিকল্পনাও আলোচনা হয়েছে।”

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি। তবে তারা নির্বাচনের পর বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়ন হবে বলে আশাবাদী।”

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম‍্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।


Share: