Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগ'লিত ম'রদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা - Chief TV

তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগ'লিত ম'রদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা - Chief TV

2026-06-26  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  31 views
তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগ'লিত ম'রদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা - Chief TV
লালমনিরহাট সদর উপজেলার চরগোকুন্ডা ও রংপুরের কাউনিয়া উপজেলার সীমান্তবর্তী তিস্তা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগ'লিত ম'রদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি ম'রদেহ ভাসতে দেখে লালমনিরহাট সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম'রদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃ'ত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৮ বছর হতে পারে। তার পরনে ছিল বাদামী রঙের টি-শার্ট। এছাড়া মুখে দাড়ি ও গোঁফ রয়েছে। ম'রদেহটি অর্ধগ'লিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, উদ্ধার হওয়া ম'রদেহটি বেশ কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। অর্ধগ'লিত অবস্থায় থাকায় পরিচয় শনাক্তে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। তবে পরিচয় শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও জানান, মৃ'ত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ম'রদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে হাসপাতালের ম'র্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃ'ত্যু (ইউডি) মা'মলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, পুলিশ জানিয়েছে, সংবাদ লেখা পর্যন্ত মৃ'ত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে অথবা ম'রদেহটির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দ্রুত লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

Share: