Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনে শাহরুখ খানের ইতিহাস

যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনে শাহরুখ খানের ইতিহাস

2026-07-03  ডেস্ক রিপোর্ট  32 views
যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনে শাহরুখ খানের ইতিহাস

লিউড তারকা শাহরুখ খানের সাফল্যের মুকুটে এবার যুক্ত হয়েছে নতুন এক পালক। ক্যালিফোর্নিয়ার পোমোনায় ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ উদ্বোধনের মাধ্যমে বিশ্বের প্রথম ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজস্ব উদ্যোগে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার ইতিহাস গড়েছে নাইট রাইডার্স গ্রুপ।

নতুন এই ভেন্যুতে বুধবার রাতে প্রথমবারের মতো মেজর লিগ ক্রিকেটের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল ওয়াশিংটন ফ্রিডম। নিজেদের নতুন মাঠে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে না পারলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অত্যাধুনিক স্টেডিয়ামটি।

প্রায় দুই কোটি ১০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের সব মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে আটটি পিচ, আন্তর্জাতিক মানের খেলার মাঠ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। নির্মাণকাজে স্থানান্তর করতে হয়েছে প্রায় ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি।

স্টেডিয়ামটির গুরুত্ব আরও বেড়েছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে। বহু বছর পর অলিম্পিকে ফিরতে যাওয়া ক্রিকেটের অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে এই মাঠ। ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে এটি।

স্টেডিয়াম উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খান বলেন, যা একসময় শুধু স্বপ্ন ছিল, তা আজ বাস্তবে পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই ভেন্যু আগামী প্রজন্মের ক্রিকেটার ও সমর্থকদের অনুপ্রাণিত করবে এবং খেলাধুলা, বিনোদন ও পারিবারিক মিলনের নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মহীশূর বলেন, এটি শুধু একটি স্টেডিয়াম নয়, বরং বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিফলন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও নতুন এই ভেন্যুর প্রশংসা করেছে। সংস্থাটি জানিয়েছে, দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, নিজস্ব আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে শুধু নাইট রাইডার্স গ্রুপ নয়, যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ভবিষ্যতের জন্যও একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।


Share: