Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / এভারকেয়ার হাসপাতালের খোলা মাঠে হেলিকপ্টার ওঠানামা করবে - Chief TV

এভারকেয়ার হাসপাতালের খোলা মাঠে হেলিকপ্টার ওঠানামা করবে - Chief TV

2025-12-03  ডেস্ক রিপোর্ট  169 views
এভারকেয়ার হাসপাতালের খোলা মাঠে হেলিকপ্টার ওঠানামা করবে - Chief TV

বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।


এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানান।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ।
 


Share: