Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ফরিদগঞ্জ সুবিদপুর উভারামপুরে চিংড়ি প্রতীকে ভোট চেয়ে মিছিল অনুষ্ঠিত - Chief TV

ফরিদগঞ্জ সুবিদপুর উভারামপুরে চিংড়ি প্রতীকে ভোট চেয়ে মিছিল অনুষ্ঠিত - Chief TV

2026-01-24   153 views
ফরিদগঞ্জ সুবিদপুর উভারামপুরে চিংড়ি প্রতীকে ভোট চেয়ে মিছিল অনুষ্ঠিত - Chief TV

ফরিদগঞ্জ সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১ নং উভারামপুর ওয়ার্ডে চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নানের সমর্থকদের উদ্যোগে মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি (শুক্রবার) স্থানীয় উভারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে সুরঙ্গচাউল পর্যন্ত মিছিল বের হয়।

মিছিলে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক এবিএম শামসুল হাসান হিরো, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খাঁন, উপজেলা যুবদলের নেতা সুমন পাটওয়ারী, উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক পাপন পাটওয়ারী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন মোল্লা, ওয়ার্ড যুবদলের সভাপতি রিপন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক হাবিব চৌধুরী।

সাধারণ ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে চিংড়ি প্রতীকের সমর্থকদের উৎসবমুখর পরিবেশে মিছিল অনুষ্ঠিত হয়।


Share: