Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গোড়াইনে ভাঙন রোধ, শুষ্ক মৌসুমে সবুজ ফসলের মাঠ - Chief TV

গোড়াইনে ভাঙন রোধ, শুষ্ক মৌসুমে সবুজ ফসলের মাঠ - Chief TV

2026-02-28  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  174 views
গোড়াইনে ভাঙন রোধ, শুষ্ক মৌসুমে সবুজ ফসলের মাঠ - Chief TV

গাইবান্ধা সদরের ব্রহ্মপুত্র নদ-এর তীব্র ভাঙন থেকে গিদারী ও খোলাহাটী ইউনিয়নকে সুরক্ষায় নির্মিত গোড়াইন এখন এলাকাবাসীর জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। ব্রিটিশ আমলে নির্মিত এ স্রোতনিয়ন্ত্রণ কাঠামো পরে নদীশাসন প্রকল্পের আওতায় সংস্কার ও সম্প্রসারণ করা হয়।

১৯৯৫ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফ্লাড অ্যাকশন প্ল্যান (ফ্যাপ-২১) কর্মসূচির অংশ হিসেবে কাউন্সিল বাজার, ধুতিচোরা ও কামারজানী এলাকায় পাঁচটি পারমিয়েবল গোড়াইন নির্মাণ করে। এর উদ্দেশ্য ছিল নদীতীরবর্তী জনপদকে ভাঙনের হাত থেকে রক্ষা করা।

বর্তমানে শুষ্ক মৌসুমে পানি কমে গিয়ে গোড়াইনের আশপাশে পলি জমে উর্বর চর তৈরি হয়েছে। সেখানে ধান, ভুট্টা, গম, কুমড়াসহ নানা ফসলের আবাদ হচ্ছে।

স্থানীয়দের দাবি, বর্ষার আগে কাঠামোর ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করলে দীর্ঘমেয়াদে নদীপাড়ের বসতভিটা ও কৃষিজমি আরও নিরাপদ থাকবে।


Share: