আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে দেবহাটার কুলিয়া ইউনিয়নে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নবাসীর আয়োজনে কুলিয়া বাজারে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়নের বিএনপি সভাপতি হামিদুল হক শামীম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, “আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে কাজ করব। প্রতিটি নাগরিককে সেবা নিশ্চিত করা হবে। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ধানের শীষকে জয়ী করতে হবে।”
তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা নিরাপদে বসবাস করবেন। বিএনপি ক্ষমতায় এলে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশকে দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে বিএনপিকে ক্ষমতায় আনা জরুরি।”
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক
জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু
দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম সিরাজ
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী
পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও দেবহাটা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু
সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল
সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম
সাবেক যুবদলের সেক্রেটারি হাবিবুল ইসলাম মন্টু
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।
উক্ত জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিতরা ধানের শীষ প্রতীকের ছবি, দলের ব্যানার, ফেস্টুন ও টি-শার্ট ধারণ করে জনসভায় অংশগ্রহণ করেন। জনসভাস্থল কুলিয়া বাজারে সন্ধ্যা পূর্বে জনসমুদ্রের রূপ নেয়।
মো. আব্দুর রউফ জনস্রোতের মধ্য দিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা।