Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / রাঙ্গামাটি / জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল প্রধান শিক্ষিকার - Chief TV

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল প্রধান শিক্ষিকার - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  32 views
জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল প্রধান শিক্ষিকার - Chief TV

রাঙ্গামাটির নানিয়ারচরে কর্মস্থলে যাওয়ার পথে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শতাব্দী চাকমা নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং রাঙ্গামাটি পৌরসভার সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় রাস্তার পাশের একটি গাছ থেকে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ার চেষ্টা করলে বাঁশটি অসাবধানতাবশত উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার হাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


Share: