Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী নয়মাইল - Chief TV

জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী নয়মাইল - Chief TV

2026-01-20  নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:  55 views
জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী নয়মাইল - Chief TV

বগুড়ার শাজাহানপুরে অদম্য কলাবাগান স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে নয়মাইল খেলোয়াড় কল্যাণ সমিতি

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সেক্রেটারি মো. মোহসিন আলী

এ সময় আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ম্যাচটির উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন
পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোজাম্মেল হক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, বিএনপি নেতা মুনিরুজ্জামান মজনু, জাকারিয়া মণ্ডল হেলাল, দেলোয়ার হোসেন খাদেম, মঞ্জুর হোসেন মঞ্জু, শহিদুল ইসলাম শহিদ, সোহেল রানা প্রমুখ।

খেলায় নয়মাইল খেলোয়াড় কল্যাণ সমিতি ৩–১ গোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাদশ (বগুড়া সদর)-কে পরাজিত করে বিজয় অর্জন করে।

টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন অদম্য কলাবাগান স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ


Share: