Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / জ্বালানি উপদেষ্টার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চাওয়া হচ্ছে টাকা! - Chief TV

জ্বালানি উপদেষ্টার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চাওয়া হচ্ছে টাকা! - Chief TV

2026-02-02  ডেস্ক রিপোর্ট  208 views
জ্বালানি উপদেষ্টার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চাওয়া হচ্ছে টাকা! - Chief TV

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে বলে জানা গেছে। হ্যাক হওয়া ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ সহায়তা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুক বার্তায় ফাওজুল কবির খান জানান, তার পক্ষ থেকে কেউ অর্থ সহায়তা চাইলে সেটিকে ভুয়া হিসেবে গণ্য করতে। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কারও কাছে কোনো ধরনের আর্থিক সাহায্য চাইছেন না এবং সবাইকে এ ধরনের অনুরোধ উপেক্ষা করার আহ্বান জানান।


Share: