Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দলিল লেখকের - Chief TV

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দলিল লেখকের - Chief TV

2026-06-04  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  44 views
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দলিল লেখকের - Chief TV

‎জয়পুরহাট শহরের এসপি মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় কমল দাস (৫০) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎নিহত কমল দাস সদর উপজেলার কোমরগ্রাম দিঘিপাড়া গ্রামের বাসিন্দা এবং জয়পুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে এসপি মোড় এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল তার বহনকারী অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের ফলে তিনি ছিটকে সড়কের পাশের ড্রেনে পড়ে গুরুতর আহত হন।

‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎ঘটনার বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ তদন্ত করছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা কমল দাসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


Share: