জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে সড়ক নিরাপত্তা বিঘ্নিত করে মহাসড়কে খড় শুকানোর অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার পরিচালিত অভিযানে মহাসড়কে খড় ছড়িয়ে শুকানোর কারণে যান চলাচলে বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে মোট ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মহাসড়ক বা সড়কের ওপর খড়, ধান কিংবা অন্যান্য কৃষিপণ্য শুকানো থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, সড়ক দখল করে কৃষিপণ্য শুকানো আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগও অব্যাহত থাকবে।