Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ - Chief TV

কাউনিয়ায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ - Chief TV

2026-02-03  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  33 views
কাউনিয়ায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ - Chief TV

কাউনিয়ায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কাউনিয়া শাখার সভাপতি ও উপ-প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসান, সাধারণ সম্পাদক ও প্রসেস সার্ভার হায়দার আলী, ভূমি অফিস সহকারী আফিয়া বেগম, এলজিইডি অফিস সহকারী নাজমা সুলতানা এবং কৃষি অফিস সহকারী সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান। এ কর্মসূচী আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।


Share: