Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় ও পীরগাছা প্রান্তিক নারীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত - Chief TV

কাউনিয়ায় ও পীরগাছা প্রান্তিক নারীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত - Chief TV

2026-04-29  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  22 views
কাউনিয়ায় ও পীরগাছা  প্রান্তিক নারীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত - Chief TV

রংপুরের কাউনিয়া ও পীরগাছা  উপজেলায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক নারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে বিশেষ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘সাসটেইনেবল লাইভলিহুডস অব রুরাল উইম্যান থ্রু মাইক্রো এন্ট্রপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট’ (সীড) প্রকল্পের উদ্যোগে আজ এই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কাউনিয়ার হরিচরণ শর্মা (টেপামধুপুর) এবং পীরগাছার বামুনসর্দার কমিউনিটি ক্লিনিক (অন্নদানগর) কমিউনিটি ক্লিনিকে এই ক্যাম্প দুটি আয়োজন করা হয়। ১৪৪ জন নারী সরাসরি এই ক্যাম্পগুলো থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে প্রধানত নারী প্রজনন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন নারী প্রজনন রোগ বিশেষজ্ঞ ডা. সুলতানা বিলকিস এবং ডা. মোহতারেমা বেগম। প্রকল্পের নারী সদস্য ছাড়াও স্থানীয় কিশোরী ও বয়স্ক নারীরাও এই সেবা গ্রহণ করেন। চিকিৎসার পাশাপাশি অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ওষুধ এবং পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্প দুটি উদ্বোধন করেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা। তিনি বলেন, “সচেতনতার অভাব বা আর্থিক সীমাবদ্ধতার কারণে গ্রামীণ নারীরা প্রায়ই চিকিৎসাসেবা থেকে দূরে থাকেন। ইসলামিক রিলিফ নারীদের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিচ্ছে, যা প্রশংসনীয়।

সুস্থ মা ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।”ইসলামিক রিলিফের সীড প্রকল্পের কোঅর্ডিনেটর শাহজাদা শরীফ বলেন, “নারীদের কেবল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করলেই হবে না, তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করাও আমাদের লক্ষ্য।

একজন সুস্থ নারীই পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।”উল্লেখ্য, সীড প্রকল্পের আওতায় পীরগাছা ও কাউনিয়ায় মোট ৪০টি হেলথ ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। আজকের ক্যাম্প দুটির সফল আয়োজন সেই লক্ষ্যমাত্রা অর্জনেরই একটি অংশ।


Share: