বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে
নোয়াখালী- ৫ : এগিয়ে বিএনপি
মোট কেন্দ্র -১৫৫ প্রাপ্ত কেন্দ্র - ১৫
ধানের শীষ -১৩৬২৯ (ফখরুল ইসলাম)
দাঁড়িপাল্লা-১১০৮২ (মোহাম্মদ বেলায়েত হোসেন)
৪ মিনিট আগে
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।
৫ মিনিট আগে
বড় ব্যবধানে জয়ের পথে সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বড় ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ের পথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মোট ১৭৭ কেন্দ্রের মধ্যে ৭৪ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়োতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট। চকরিয়া ও পেকুয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং দলীয় সূত্রে রাত ৮টা ৪৫ মিনিটে এ ফলাফল জানা গেছে।
৯ মিনিট আগে
বরিশাল-১ আসন : এগিয়ে বিএনপি
১২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮০টি প্রাপ্ত ফল
ধানের শীষ- ৬১,২০৯
দাঁড়িপাল্লা- ২৫,৭৭৬
৯ মিনিট আগে
জামালপুর-৫ (সদর) আসনের মেষ্টা ইউনিয়নের ফলাফল
★ চান্দের হাওড়া প্রাথমিক বিদ্যালয় :
(১) ১২৭৫ ধানের শীষ
(২) ৭৯২ দাঁড়িপাল্লা
★ আংরহাটি প্রাথমিক বিদ্যালয় :
(১) ১১২৬ ধানের শীষ
(২) ৪৩৮ দাঁড়িপাল্লা
★ মেষ্টা উচ্চ বিদ্যালয়
১) ১৯৯৯ ধানের শীষ
২) ৪৭০ দাঁড়িপাল্লা
★ মেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় :
১) ১৫৯৭ ধানের শীষ
২) ৫৬২ দাঁড়িপাল্লা
★ হাজীপুর উচ্চ বিদ্যালয় :
(১) ১৭৯২ ধানের শীষ
(২) ৭৪০ দাঁড়িপাল্লা
★ গৌরিপুর প্রাথমিক বিদ্যালয় :
১) ১০৬৮ ধানের শীষ
২) ৬৫৫ দাঁড়িপাল্লা
★ গোপালপুর প্রাথমিক বিদ্যালয় :
১) ১১৩৩ ধানের শীষ
২) ৬৩৪ দাঁড়িপাল্লা
★ বুখুঞ্জা প্রাথমিক বিদ্যালয় :
১) ১৩৮১ ধানের শীষ
২) ৮২০ দাঁড়িপাল্লা
২৪ মিনিট আগে
ভোলা-১ : এগিয়ে পার্থ
মোট কেন্দ্র: ১১৪ প্রাপ্ত কেন্দ্র: ৩১
গরুর গাড়ি (পার্থ) ৩৭৩৫৫
দাঁড়িপাল্লা: ২৮৩১৫
হাতপাখাঃ ৭১৯৬
২৬ মিনিট আগে
পটুয়াখালী-২ আসনে ৯ কেন্দ্রের ফলাফলে শফিকুল ইসলাম মাসুদ এগিয়ে
পটুয়াখালী-২ (বাউফল) আসনের ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোট ১১৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ কেন্দ্রগুলোতে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৪৬৫৪ ভোট। বিপরীতে ড. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৮১১২ ভোট। পটুয়াখালী-২ সংসদীয় আসনে এবার মোট ভোটার ৩,১৫,২৮২ জন।
২৭ মিনিট আগে
রাজবাড়ী-২ আসনের ৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে বিএনপি
মোট কেন্দ্র -১৯৮
প্রাপ্ত কেন্দ্র -৩৩
ধানের শীষ (বিএনপি)- ৩৩,৯৪৫
শাপলা কলি (১১ দলীয় জোট)- ৭,৪৪৫
২৭ মিনিট আগে
ঢাকা-১৭ : ১৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
ঢাকা-১৭ আসনে ভোটের ১৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৯২২৮ ভোট।
২৮ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসন : এগিয়ে আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের ফলাফলে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ৪৫ কেন্দ্রে মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৪৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছে ৪১ হাজার ৯৯৮ ভোট।
৩০ মিনিট আগে
রংপুর-১ আসন: ২৫টি কেন্দ্রের ভোটে এগিয়ে জামায়াত
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) আসনে ১৬৯ টি কেন্দ্রের মধ্যে ২৫টির ভোটে এগিয়ে আছে জামায়াত । দাঁড়িপাল্লা ২৫ হাজার ৪০১। ধানের শীষ ১২ হাজার ৫৮৫।
৩১ মিনিট আগে
মাগুরা-২ আসনের ১০টি কেন্দ্রে এগিয়ে ধানের শীষ
কেন্দ্র থেকে সবশেষ তথ্য অনুযায়ী প্রাপ্ত ভোট
ধানের শীষ ১১,৩৮৩
দাঁড়িপাল্লা ১০,১৩১
হাতপাখা ৩৯৩
৩২ মিনিট আগে
মানিকগঞ্জ-২ : এগিয়ে ধানের শীষ
মোট কেন্দ্র- ১৮৫ (৪৬ কেন্দ্রের ফলাফল )
মইনুল ইসলাম খান শান্ত- ধানের শীষ- ৫৯,৭১২
মো. সালাউদ্দিন - দেওয়াল ঘড়ি- ২৫,৫৮১
৩৩ মিনিট আগে
রংপুর-২ আসন: ৫ কেন্দ্রে এগিয়ে দাঁড়িপাল্লা
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ১৩৭টি কেন্দ্রের মধ্যে ৫ কেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৩৪ ভোট। ধানের শীষ প্রতীকে বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২ হাজার ৫০৯ ভোট। জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৬৮ ভোট।
৩৫ মিনিট আগে
পটুয়াখালী - ২ বাউফল : এগিয়ে দাঁড়িপাল্লা
মোট কেন্দ্র ১১৫ : প্রাপ্ত কেন্দ্র ৩৪
ধানের শীষ ২৪৯৯০
দাঁড়িপাল্লা ৪১২৪১
৩৬ মিনিট আগে
রাঙ্গামাটির ৩০ ভোট কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ
ধানের শীষ প্রতীক ২৬,০৬০ (দীপেন দেওয়ান)
ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ২,৪৯৭ (পহেল চাকমা)
৩৭ মিনিট আগে
প্রতিপক্ষকে অভিনন্দন জানালেন শিশির মনির
প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শিশির মনির।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘অভিনন্দন নাসির উদ্দিন চৌধুরী। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
৩৮ মিনিট আগে
রংপুর–৪ আসন: ৫৭ কেন্দ্রে এগিয়ে এনসিপির
রংপুর–৪ আসন: ৫৭ কেন্দ্রে এনসিপির আখতার হোসেন পেয়েছেন ৭২৮৯৭ ভোট, বিএনপির এমদাদুল ভরসা ৫৭৪৩৯
৩৯ মিনিট আগে
বান্দরবান (৩০০ আসন) : এগিয়ে বিএনপি
মোট ভোট কেন্দ্র ১৮৭ টি, ৫৭ টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের মোট ফলাফল
প্রার্থী: সাচিং প্রু জেরী (ধানের শীষ) ৫১,৭৮৯ ভোট
আবু সাঈদ মো. সুজাউদ্দিন (শাপলা কলি) ১০, ১৮৭
আবু জাফর মো. ওয়ালীউল্লাহ (লাঙ্গল ) ৮১৬
আবুল কালাম আজাদ (হাত পাখা- ১৯২৫)
৪৭ মিনিট আগে
ঝিনাইদহ-১ আসনে বিজয়ী ধানের শীষ
ঝিনাইদহ-১ আসন বেসরকারীভাবে বিজয়ী হয়েছে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান
৫৪ মিনিট আগে
মুন্সিগঞ্জ-৩ আসন (সদর ও গজারিয়া) : এগিয়ে বিএনপি
মোট কেন্দ্র: (১৭০) প্রাপ্ত কেন্দ্র : (২০)
ধানের শীষ: (১২৫১৬)
হাতপাখা- (৬৬৮৩)
ফুটবল- (১৩৫০৯)
শাপলা কলি: প্রার্থী নেই।
৫৮ মিনিট আগে
লক্ষ্মীপুর-৩ আসনের ১৭ কেন্দ্রে ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে বিএনপি
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ১৭ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে আছেন। এসব কেন্দ্রে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মোট পেয়েছেন ২২ হাজার ৯০০ ভোট। এছাড়া দাঁড়ি পাল্লার প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সকল কেন্দ্রের ফলাফল ধাপে ধাপে আসছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রভিত্তিক এ ফলাফল পরিবর্তিত হতে পারে।
১ ঘণ্টা আগে
বান্দরবান (৩০০ আসন): এগিয়ে ধানের শীষ
মোট ভোট কেন্দ্র ১৮৭ টি
৫৭ টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের মোট ফলাফল:
সাচিং প্রু জেরী (ধানের শীষ) - ৫১,৭৮৯ ভোট
আবু সাঈদ মো. সুজাউদ্দিন (শাপলা কলি) ১০, ১৮৭
আবু জাফর মো. ওয়ালীউল্লাহ (লাঙ্গল) ৮১৬
আবুল কালাম আজাদ ( হাত পাখা) ১,৯২৫
১ ঘণ্টা আগে
৪৬ কেন্দ্রে তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জয়ী হতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ৪৬ কেন্দ্রে হাসনাত আবদুল্লাহ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছে ১৮ হাজার ৯৯২ ভোট।
১ ঘণ্টা আগে
নওগাঁ-১ আসন: ৪৪ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ
নওগাঁ-১ (পোরশা, সাপাহার এবং নিয়ামতপুর উপজেলা) আসনের ৪৪টি কেন্দ্রে ৪৭ হাজার ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে ৩০ হাজার ৮১৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন জামায়াতে ইসলামীর মোহা. মাহবুবুল আলম
১ ঘণ্টা আগে
বগুড়া-৬ আসন : ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রাপ্ত ১২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ। ভোট গণনা শেষে ১২টি কেন্দ্রের ফলাফল সদর উপজেলায় পৌঁছানোর পর তিনি বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী-৩ : ১১ কেন্দ্রের ফলাফলে এগিয়ে বরকত উল্লাহ বুলু
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ১০ হাজার ২০১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বরকত উল্লাহ বুলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. বোরহান উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৬৮ ভোট। অর্থাৎ ১১টি কেন্দ্রের হিসেবে ধানের শীষের প্রার্থী ২ হাজার ৬৩৩ ভোটে এগিয়ে আছেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে মির্জা ফখরুল এগিয়ে
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ৬ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ২ হাজার ৭৪৪ ভোট।
১ ঘণ্টা আগে
ঢাকা-১৭ : এগিয়ে তারেক রহমান
ঢাকা-১৭ আসনের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত পাওয়া দুটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৪৫৭ ভোট।
১ ঘণ্টা আগে
ঢাকা-১১ : এক কেন্দ্রে এগিয়ে নাহিদ ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) ভোটের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১৪৮ ভোট পেয়ে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৬২৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৪৭৫ ভোট।
২ ঘণ্টা আগে
সিলেট- ৬ আসনে এগিয়ে বিএনপি
সিলেট-৬ আসনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনার কার্যক্রম। এরই মধ্যে ২ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী এমরান আহমেদ এগিয়ে আছেন। কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি প্রার্থী এমরান আহমেদ পেয়েছেন ৯৪১। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী প্রার্থী সেলিম উদ্দিন পেয়েছেন ৬৪৭।
২ ঘণ্টা আগে
ঢাকা ৬ আসনে এগিয়ে ইশরাক হোসেন
ঢাকা ৬ সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত ১০০টি কেন্দ্রের মধ্যে ১০টির ফল ঘোষণা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন এগিয়ে আছেন। ঘোষিত কেন্দ্রগুলোর ফলাফলে তিনি মোট ৮৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী মো. আব্দুল মান্নান, যিনি পেয়েছেন ৬১৪ ভোট।
২ ঘণ্টা আগে
৩ কেন্দ্রের ফলাফল : আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১২৪২ ভোট। শাপলা কপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির- এনসিপি প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১২৪৯ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এছাড়াও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ায়-২ : একটি কেন্দ্রে এগিয়ে দাঁড়িপাল্লা
কুষ্টিয়া-২ আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ২৭২ ভোট। তবে দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল গফুর পেয়েছেন ৩৯৬ ভোট। একই কেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ৫৪৪টি। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ১১৪টি। বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
সুনামগঞ্জ-৪ : দুই কেন্দ্রে ২৬২ ভোটে এগিয়ে ধানের শীষ
সুনামগঞ্জ-৪ আসনে দুটি কেন্দ্রের বেসরকারি ফলাফল জানা গেছে। এতে ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ৪৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী সামছ উদ্দিন পেয়েছেন ২৩৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী জয়নুল জাকেরীন (মোটরসাইকেল) ১৪৭ ভোট পেয়েছেন। এ আসনে মোট কেন্দ্র ১১৫টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ১৮৫।
২ ঘণ্টা আগে
তিন কেন্দ্রের ফলাফল : ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল হক
ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১২৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন রিক্সা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো মামুনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১১১৫ ভোট।
ঢাকা-১৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন।এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন।
২ ঘণ্টা আগে
ঢাকা-১৫ : এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির
ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ভোটের ১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৯৬৯টি ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫২৮টি ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন. নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছে। এছাড়া এখানে মোট কেন্দ্র ছিল ১২৭ জন।