Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / অপরাধ / মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে গেল ছেলে - Chief TV

মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে গেল ছেলে - Chief TV

2026-02-01  ডেস্ক রিপোর্ট  38 views
মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে গেল ছেলে - Chief TV

রাজশাহী নগরীতে মর্মান্তিক ঘটনায় নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ছেলে সুমনকে ধরে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে মাদক কেনার টাকা চেয়ে তিনি মায়ের ওপর চাপ দেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে সুমন ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোহাগী খাতুনের মৃত্যু হয়।

পরে মরদেহ রাস্তায় ফেলে রেখে সুমন বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে অবস্থান নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে গ্রেপ্তার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, সে মাদকাসক্ত। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: