Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / নাহিদের প্রার্থিতা বাতিলে রিট, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ - Chief TV

নাহিদের প্রার্থিতা বাতিলে রিট, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ - Chief TV

2026-02-09  ডেস্ক রিপোর্ট  92 views
নাহিদের প্রার্থিতা বাতিলে রিট, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা বৈধ কিনা তা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ।

শামীম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা জানান, রিটটি গত রোববার দায়ের করা হয়েছে। মঙ্গলবার এটি হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

বিচারপতি ফাতেমা নজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে। আবেদনে বলা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন।

এর আগে, ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন নাহিদ ইসলাম। তখন তা খারিজ হলে, তিনি আপিল বিভাগের চেম্বার জজ আদালতে পুনরায় আবেদন করেছিলেন।


Share: