Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / নিজের আসনে সবার প্রার্থিতা প্রত্যাহার চেয়ে ফেসবুকে স্ট্যাটাস - Chief TV

নিজের আসনে সবার প্রার্থিতা প্রত্যাহার চেয়ে ফেসবুকে স্ট্যাটাস - Chief TV

2026-01-20  ডেস্ক রিপোর্ট  198 views
নিজের আসনে সবার প্রার্থিতা প্রত্যাহার চেয়ে ফেসবুকে স্ট্যাটাস - Chief TV

জোটের প্রার্থী নুরুল হক নুর–এর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেওয়া হয়েছে, যেখানে দেশের কয়েকজন শীর্ষ নেতার নির্বাচনী আসনে অন্যান্য দল ও জোটের প্রার্থীদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার দেওয়া ওই পোস্টে উল্লেখ করা হয়, এটি নুরুল হক নুরের অনুমতি সাপেক্ষে, তাঁর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম এবং দেশ–জাতির সামগ্রিক প্রয়োজনীয়তা বিবেচনায় প্রকাশিত একটি বিশেষ অ্যাডমিন পোস্ট

পোস্টে বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদে গণঅভ্যুত্থানের নায়ক ও জাতীয় নেতাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটে আজকের সংগ্রামী প্রজন্মের প্রতিনিধি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরনাহিদ ইসলামসহ জাতীয় ঐক্য ও সংহতির স্বার্থে কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতার আসনে অন্য দলগুলোর প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

পোস্টে যেসব নেতার আসনে প্রার্থিতা প্রত্যাহারের কথা বলা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন—
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান,
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান,
ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম,
এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

পোস্টে আরও বলা হয়, এসব নেতার প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে অন্য দলগুলোর প্রার্থিতা প্রত্যাহার করা হলে তা আগামীর নতুন বাংলাদেশ গঠনের পথে একটি ইতিবাচক ও বিকল্প দৃষ্টান্ত হতে পারে।


Share: