Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / নির্বাচনকে সামনে রেখে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর প্রচারণা জোরদার হয়েছে - Chief TV

নির্বাচনকে সামনে রেখে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর প্রচারণা জোরদার হয়েছে - Chief TV

2026-01-11  গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)  147 views
নির্বাচনকে সামনে রেখে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর প্রচারণা জোরদার হয়েছে - Chief TV

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১৩৩, কালিহাতী-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলীর নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। গ্রামাঞ্চলের চায়ের দোকান থেকে শুরু করে কালিহাতী উপজেলা সদর—সবখানেই চলছে লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা।
কালিহাতী উপজেলার দেউপুর গ্রাম থেকে প্রচারণা শুরু করে আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎ করছেন। এ সময় তিনি এলাকার মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রচারণাকালে ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে কালিহাতীর শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাই। এ অঞ্চলের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। পাশাপাশি বিভিন্ন স্কুল ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, যমুনা নদী ভাঙন কবলিত এলাকায় টেকসই রাস্তা-ঘাট নির্মাণসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করবো।”
তার এই ঘোষণা ও উন্নয়নমূলক অঙ্গীকারে উপস্থিত গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেন। তারা লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


Share: