Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / নওগাঁ-২ আসনের ফল শুনে হৃদরোগে বিএনপি কর্মীর মৃত্যু - Chief TV

নওগাঁ-২ আসনের ফল শুনে হৃদরোগে বিএনপি কর্মীর মৃত্যু - Chief TV

2026-02-14  এ, কে, নোমান (নওগাঁ প্রতিনিধি)  23 views
নওগাঁ-২ আসনের ফল শুনে হৃদরোগে বিএনপি কর্মীর মৃত্যু - Chief TV

নওগাঁ-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পরাজয়ের খবর শোনার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রিয়াজ উদ্দিন (৫০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। তিনি পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাদলপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর একজন সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নির্বাচনে দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে রিয়াজ উদ্দিন দিন-রাত প্রচারণায় অংশ নেন এবং বিজয় নিয়ে আশাবাদী ছিলেন। তবে ফলাফল ঘোষণার পর পরাজয়ের খবর শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ফল জানার পরের দিন সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ উদ্দিন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


Share: