Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / পাঁচবিবিতে লাগামহীন নিত্যপণ্যের দাম - Chief TV

পাঁচবিবিতে লাগামহীন নিত্যপণ্যের দাম - Chief TV

2026-02-23  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  44 views
পাঁচবিবিতে লাগামহীন নিত্যপণ্যের দাম - Chief TV

রমজান শুরু হতেই জয়পুরহাট এর পাঁচবিবি উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে। চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, লেবু, শসা ও বেগুনসহ ইফতার সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

ক্রেতাদের অভিযোগ, এক সপ্তাহের ব্যবধানে অনেক পণ্যের দাম কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। লেবু, শসা ও বেগুনের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় সাধারণ মানুষের বাজার করতে কষ্ট হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, রমজানে চাহিদা বেড়ে যাওয়া এবং সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লেবুর মৌসুম না থাকায় এবং বেগুনের চাহিদা বেশি হওয়ায় এর প্রভাব বাজারে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কোনো অনিয়ম বা কৃত্রিম সংকটের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতারা।


Share:

Single Page