প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমে দুটি উপজেলায় চালুর পরিকল্পনা থাকলেও তা বাড়িয়ে দেশের ১৩টি উপজেলার নির্দিষ্ট এলাকায় প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ।
এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ একটি কমিটি গঠন করেছে। নির্বাচিত পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই চার শ্রেণিতে ভাগ করা হবে। উপকারভোগীদের তালিকা দ্রুত চূড়ান্ত করে অনুদানের অর্থ সরাসরি ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দেওয়া হবে।