Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / পুলিশের বিশেষ অভিযানে ৯,৫ কেজি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার - Chief TV

পুলিশের বিশেষ অভিযানে ৯,৫ কেজি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার - Chief TV

2026-07-11  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  38 views
পুলিশের বিশেষ অভিযানে ৯,৫ কেজি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার - Chief TV

নওগাঁর রানীনগরে কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রানীনগর উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল গফুর হোসেনের ছেলে লিটন হোসেনের (৩৮) বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি বিক্রির প্রস্তুতি চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ৯ দশমিক ৫ কেজি।

স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে এটি কষ্টিপাথরের তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক মূল্যায়নে এর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় রানীনগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


Share: