Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / শাহজাদপুরে নির্মাণের এক মাসেই সেতুর সংযোগ সড়কে ধস- Chief TV

শাহজাদপুরে নির্মাণের এক মাসেই সেতুর সংযোগ সড়কে ধস- Chief TV

2025-11-09  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  147 views
শাহজাদপুরে নির্মাণের এক মাসেই সেতুর সংযোগ সড়কে ধস- Chief TV

সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের এক মাসেই একটি সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে চার ইউনিয়নের ১৪ গ্রামের মানুষ।


উপজেলার কৈজুরী-পাঁচিল বাজার আঞ্চলিক সড়কের জয়পুরা ঈদগাহ মাঠসংলগ্ন খালের ওপর নবনির্মিত সেতুর দুই পাশে এ সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছিল। সেই সংযোগ সড়কে এক মাস না যেতেই ভেঙ্গে যায়। ফলে কৈজুরি ইউনিয়নসহ ৪টি ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় ২০হাজার মানুষের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে বরাদ্দকৃত দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ্যরে সেতুটির নির্মাণ কাজ গত ৮ মাস আগে শেষ হয়। এর দীর্ঘদিন ২৪-২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা ও কাবিটা) প্রকল্পের ৩য় পর্যায়ের কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় রাস্তা সংস্কার ও সংযোগ সড়ক সিসিকরণ বাবদ ৬ লাখ ৩০ হাজার ৯১৬ টাকা বরাদ্দ দেওয়া হয়।


এলাকাবাসী জানান, এটি জয়পুর হাসেনের বাড়ি হতে জয়পুর ঈদগাঁহ মাঠ ব্রীজ পর্যন্ত হওয়ার কথা থাকলেও শুধু সংযোগ সিসিকরণ করা হয়। এই সিসিকরণেও আবার নিম্নমানের ও পুরান ইট ও লোকাল বালু ব্যবহার করা হয়েছে। কোনো রড ব্যবহার করা হয়নি। দায়সারা ভাবে গাইড ওয়াল নির্মাণ ও বালু দিয়ে সড়ক ভরাট করা হয়েছে। ফলে এ সংযোগ সড়কটি নির্মাণের ১ মাস না যেতেই সামান্য বৃষ্টিতে সংযোগ সড়কটি ভেঙ্গে চলাচলের অনুপযোগি হয়ে গেছে এতে এ সেতু ও সড়ক দিয়ে এলাকাবাসির চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে জয়পুরা গ্রামের আলে বেগম, বুলি খাতুন, কালন প্রামাণিক ও আবু তাহের বলেন, সেতুটি নির্মাণের সময় সিডিউল অনুযায়ী পাইলিং দেওয়া হয়নি। পানির মধ্যে দায়সারা ভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে।এর। জন্য সংযোগ সড়কটি ভেঙ্গে গেছে। এ সড়ক দিয়ে ভ্যান-রিকশা চলাচল করে না। ফলে ধান, চাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহণে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তারা অবিলম্বে সংযোগ সড়কটি সংস্কারের জোর দাবি জানান।

এ বিষয়ে শিক্ষার্থী রবিন ও নাসেল বলেন, সংযোগ সড়কটি ভেঙ্গে যাওয়ায় তাদেও স্কুল কলেজে যাতায়াতে চরম সমস্যা হচ্ছে।


এ বিষয়ে স্থানীয় আল আমিন, আমদ আলী, আমিরুল ইসলাম ও আব্দুল কুদ্দস বলেন, ঠিকাদারকে একাধিকবার সিডিউল অনুযায়ী সঠিক ভাবে কাজ করতে বললেও তা করেননি। ৫০ ফুট পাইলিংয়ের যায়গায় ২০ ফুট পাইলিংও করা হয়নি। পুরাতন ইট ও খোয়া, নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সংযোগ সড়কটি ভেঙ্গে পড়েছে।

এ ব্যাপারে প্রকল্পের সভাপতি ও কৈজুরী ইউনিয়নের ওয়ার্ড সদস্য শাজাহান আলী বলেন, যে বরাদ্দ পেয়েছি সে অনুযায়ী কাজ করেছি। বৃষ্টির কারণে তা ভেঙ্গে গেছে। আবার বরাদ্দ পেলে মেরামত করা হবে।


এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কালাম আজাদ বলেন, ব্রীজটি আমার আমলে করা হয়নি। আগের পিআইও করে গেছে। এ সম্পর্কে তিনি ভাল বলতে পারবে। বৃষ্টির কারণে সংযোগ সড়কটি ভেঙ্গে গেছে। এটি আবার সংস্কার করা হবে।

এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, সেতুটি নির্মাণের সিডিউল অনুযায়ী নির্মাণ করা হয়েছে। বৃষ্টির কারণে সংযোগ সড়কের নিচ থেকে মাটি সরে গিয়ে সড়কটি ভেঙ্গে গেছে। সড়কটি সংস্কার করে দেওয়া হবে।


Share: