বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশন ও মানিকদিপা যুব সমাজের উদ্যোগে “ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকদিপা দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, সহ-সভাপতি এম ইদ্রিস আলী সাকিদার, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা মজনু, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোকছেদুল আলম। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুবদল নেতা বেলাল হোসেন বাবু, মাসুদ রানা, রবিউল, শ্রমিক দলনেতা বাবলু মন্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় চাঁদবাড়িয়া মানবকল্যাণ সংগঠন ২-০ গোলে বেজোড়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে।