নীলফামারীর কিশোরগঞ্জে বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনীর বিরুদ্ধে বিদ্যালয়ের পুরোনো ভবনের ইট ও বিভিন্ন সরঞ্জাম বিক্রির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। অভিযোগ পেয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও। পরে এ ঘটনায় তদন্ত সম্পূর্ণ করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম।
প্রতিবেদন দাখিলের চিঠিতে বলা হয়, বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনীর বিরুদ্ধে বিদ্যালয়ের ইট ও সরঞ্জাম বিক্রির ঘটনায় তার বিরুদ্ধে ৫৬ জন এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন৷ এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ করা হয়। পরে তিনি জবাব দিলে তার প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলো ।
এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো রবিউল ইসলাম বলেন, আমরা তদন্ত সম্পূর্ণ করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।