Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / সকালেই ভোটাধিকার প্রয়োগ করেছেন জাপা প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক - Chief TV

সকালেই ভোটাধিকার প্রয়োগ করেছেন জাপা প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক - Chief TV

2026-02-12  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  108 views
সকালেই ভোটাধিকার প্রয়োগ করেছেন জাপা প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক - Chief TV

নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ সিদ্দিকুল আলম সিদ্দিক ভোটগ্রহণের দিন সকালে সৈয়দপুর সরকারি কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সকালে তিনি কেন্দ্র প্রাঙ্গণে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি বলেন, “আমি আশা করি ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের প্রত্যাশা।”

কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

উল্লেখ্য, নীলফামারী-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


Share: