Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / সন্ধ্যায় আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত ঘোষণা - Chief TV

সন্ধ্যায় আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত ঘোষণা - Chief TV

2026-01-13  ডেস্ক রিপোর্ট  119 views
সন্ধ্যায় আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত ঘোষণা - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা বিষয়ে আজ বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে যাচ্ছে ১১ দল। এ উপলক্ষে দুপুরে জোটের শীর্ষ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ১১ দলের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে।

এদিকে একই দিনে সন্ধ্যায় বৈঠকে বসে খেলাফত মজলিস। বৈঠক শেষে দলটি জানায়, আজ বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার একটি জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশন শেষে জাতীয় নির্বাচন নিয়ে দলটির চূড়ান্ত অবস্থান জানানো হবে।

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়, যা মধ্যরাত পর্যন্ত চললেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি। এ বিষয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

১১ দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কোনো সিদ্ধান্ত ছাড়াই ইসলামী আন্দোলনের নির্বাহী পরিষদের বৈঠক শেষ হয়েছে। আজ বুধবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সূত্রটি আরও জানায়, মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে এবং আলাদাভাবে নিজস্ব বৈঠক করলেও আসন সমঝোতা নিয়ে কোনো চূড়ান্ত অবস্থান নির্ধারণ করতে পারেনি।


Share: