নীলফামারীর সৈয়দপুর শহর জামায়াতের আমীর আলহাজ শরফুদ্দিন খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি গত প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থতায় ভুগছেন।
প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর -এর কছির উদ্দিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাম পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার সুস্থতার জন্য সৈয়দপুরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, শরফুদ্দিন খানের বাবা সামসুদ্দিন খান পাকিস্তান আমল থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী -র সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার নেতৃত্বেই সৈয়দপুর ও নীলফামারী জেলায় সংগঠনের কার্যক্রম বিস্তার লাভ করে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সৈয়দপুর শহর জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে ‘খান সাহেব’ নামে চিনতেন।
তারই সুযোগ্য সন্তান শরফুদ্দিন খান ছাত্রজীবন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত থেকে দায়িত্বশীলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তাদের পারিবারিক প্রতিষ্ঠান সেহাত কেমিকেল কোম্পানি উত্তরবঙ্গের একটি সুপরিচিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মধ্যে ‘কাদেরী তেল’ বিশেষভাবে জনপ্রিয়।