Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / স্ত্রী-সন্তানকে জিম্মি করে প্রবাসীর গাড়িতে ডাকাতি - Chief TV

স্ত্রী-সন্তানকে জিম্মি করে প্রবাসীর গাড়িতে ডাকাতি - Chief TV

2026-07-09  ডেস্ক রিপোর্ট  28 views
স্ত্রী-সন্তানকে জিম্মি করে প্রবাসীর গাড়িতে ডাকাতি - Chief TV
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী-সন্তানসহ জাপান প্রবাসী এক ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন। অস্ত্রের মুখে জিম্মি করে মারধরের পর তার পরিবারের কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ প্রায় ৩০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আরমান (৪০) ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জাপান যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ফেনী থেকে একটি মাইক্রোবাসে ঢাকার দিকে যাচ্ছিলেন আরমান। পথে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে।

গাড়ি থামানোর পর ডাকাতরা আরমান ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে আরমানের স্ত্রীর কাছে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্স, আরও দুটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতদের হামলায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ঘটনাটি মেঘনা টোলপ্লাজা এলাকায় হলেও মূল মহাসড়কে ঘটেনি, পাশের একটি সংযোগ সড়কে ঘটেছে। জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

 

Share: