Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সুনামগঞ্জ / সুনামগঞ্জে অসহায়দের কোরবানির গোশত বিতরণ  অনাবৃ ফাউন্ডেশনের - Chief TV

সুনামগঞ্জে অসহায়দের কোরবানির গোশত বিতরণ  অনাবৃ ফাউন্ডেশনের - Chief TV

2026-05-31  ডেস্ক রিপোর্ট  257 views

সুনামগঞ্জে অসহায়দের কোরবানির গোশত বিতরণ  অনাবৃ ফাউন্ডেশনের

পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের পৈন্দা গ্রামে অসহায় পরিবারের মাঝে কুরবানির গোশত ও ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অনাবৃ ফাউন্ডেশন (Onabree Foundation)।

ঈদের পরদিন আয়োজিত এই মানবিক কর্মসূচির আওতায় তিনটি গরুর কুরবানির গোশত এবং প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রত্যন্ত অঞ্চলের বিপুল সংখ্যক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার উপকৃত হয়।

আয়োজকরা জানান, চলতি বছরের অতিবৃষ্টি ও অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের অনেক পরিবার অর্থনৈতিক সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে কোরবানির ঈদের আনন্দ থেকে বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়।

অনাবৃ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন রনি বলেন, “আমাদের লক্ষ্য ছিল বন্যায় ক্ষতিগ্রস্ত ও অর্থনৈতিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে অনাবৃ ফাউন্ডেশন কাজ করে যাবে।”

কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে ইনার হুইল অব ঢাকা নর্থ ওয়েস্ট (ডিস্ট্রিক্ট-৩৪৫), ইসলাম ট্রেডিং কনস্ট্রাকশন লিমিটেড (আইটিসিএল), স্বাস্থ্য সেবা লিমিটেড এবং মেসার্স মায়ের দোয়া টাইলস হাউস।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অনাবৃ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন রনি, সেক্রেটারি মো. ইকবাল হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আলী মহসিন, টিম লিডার তুহিন, সংগঠনের জেলা ও উপজেলা প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির সুবিধাভোগীরা এই উদ্যোগের জন্য অনাবৃ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৯ সালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন অনাবৃ ফাউন্ডেশন। সে সময় থেকে করোনা আক্রান্ত রোগীদের নানা ধরনের চিকিৎসা সহায়তা প্রদান, প্রতি ঈদে অসহায় মানুষদের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া, প্রতি কোরবানি ঈদে সুবিধাবঞ্চিতদের মাঝে গোশত বিতরণ ও নানা ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।


Share: