লিবিয়ায় অপহৃত হওয়ার দীর্ঘ আড়াই মাস পর নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের প্রবাসী যুবক আলমগীর হোসেনকে (৩৫) নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে সেদেশের একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। পরিবারের অভিযোগ, দাবি করা ২৫ লাখ টাকা মুক্তিপণ দিতে না পারায় তাকে এই চরম পরিণতি বরণ করতে হয়েছে।
বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বাকি আর মাত্র এক দিন। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে আইসল্যান্ডকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখলো আলবিসেলেস্তেরা।
সিরাজগঞ্জের কামারখন্দে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে উপজেলার জামতৈল পূর্ব বাজারে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে দোকানগুলোতে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১০টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী বীর বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
ঈশ্বরদীতে জমিস ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগে ঈশ্বরদী পৌর মহিলাদলের সভানেত্রী রোকেয়া সুলতানার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। সম্মেলনে তারা প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেন। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোছা. আনার কলি ও তাঁর স্বজনরা।
জামালপুর সদর উপজেলায় দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আরেক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের লোন্দহ গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহমিনা আখতার সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকের কাছে তিনি যোগদানপত্র জমা দেন। এরপর আজ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১ নং বড়ভিটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রোমান ইসলাম।
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই গৃহবধূকে অপহরণ, গণধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একই দিনে পৃথক তিনটি স্থান থেকে দুই নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, এক নারী গলায় ওড়না পেঁচিয়ে এবং এক নারীও এক গ্যাস বডি খেয়ে আত্মহত্যা করেছেন।
মামির সঙ্গে ভাগ্নের অবৈধ সম্পর্কের জেরে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরে মারধরের পর তাদের বিয়ে দেওয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ঘটনাটি ভারতের বিহারের বৈশালীর রোহুয়া গ্রামে ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ও পদের অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।