জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী রাজনৈতিক দল।
বিএনপিতে সম্প্রতি যোগ দিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে। এসব আলোচনার প্রেক্ষিতে বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন উপজেলার বিশিষ্ট রাজনৈতিক নেতা আব্দুর রহিম দুলাল, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন দুলাল।
নওগাঁ জেলার ৬টি নির্বাচনী আসনের মধ্যে ৫টিতে এমপি মনোনয়ন প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন ঘোষণাটি করেন।
নওগাঁর মান্দায় ৪৮ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এম এ মতিনের সমর্থিত নেতাকর্মীরা।
জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) বিএনপির মনোনয়ন না পেয়ে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে এ বিক্ষোভ করেন তারা।
শেরপুর, ৪ নভেম্বর ২০২৫ – আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-কে সামনে রেখে শেরপুর জেলার ৩টি সংসদীয় আসনের জন্য বিএনপি এক প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।
২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার নির্বাচনী আইনে যুক্ত হয়েছে ‘না ভোটের’ বিধান। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার সুযোগ শেষ হলো। ভবিষ্যতে কোনো প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জনগণের মতামতই হবে চূড়ান্ত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, “গুম-খুন আর ফিরে আসবে না, আগামী সপ্তাহে খুনি শেখ হাসিনার রায়।” তিনি আশা প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশ আগামী দিনে যারা সরকার গঠন করবেন, তারা সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে তালিকা ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ দেখা দিয়েছে।