বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩১ মিনিটে।