Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু - Chife TV

বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু - Chife TV

2026-06-03  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  33 views
বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু - Chife TV
সবুজে ঘেরা পরিবেশ গড়ার প্রত্যয় এবং সামাজিক-মানবিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন ‘কাজিপুর সবুজ পথ’। সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে।

মঙ্গলবার বিকেলে উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে সংগঠনটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে চকদামপুর জান্নাতুল মাওয়া কবরস্থান, কাজিপুর ঈদগাহ মাঠ এবং পশ্চিম বেতগাড়ি ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে পরিচিতি পাওয়া রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম নাবিল। তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার ভিত্তিও তৈরি করে। তাই গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও সবাইকে সচেতন হতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইছামতি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সমাজ উন্নয়নকর্মী ফয়জুল করিম খালিদ, কাচিহারা মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা এম এ মুসা, প্রধান শিক্ষক টি এম বুলবুল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এবং সমাজকর্মী ও শিক্ষক মোমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবগঠিত সংগঠনের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম মাস্টার। তিনি বলেন, “কাজিপুরকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ‘কাজিপুর সবুজ পথ’।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচি শেষে উপস্থিত সবাই পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবগঠিত সংগঠনটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে ‘কাজিপুর সবুজ পথ’ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
 
 

 

Share: