Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম - Chief TV

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম - Chief TV

2026-02-15  ডেস্ক রিপোর্ট  166 views
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম - Chief TV

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানালেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।

পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরেছেন সারজিস আলম।


Share: